চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’

শিল্পকলায় হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে পথনাটক প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
জনপ্রিয় নাট্যকার ও অভিনেতাদের সমাবেশ, বাংলাদেশের নাট্য আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদ এবং নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিতে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে আরণ্যক নাট্যদল।

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আরণ্যক নাট্যদল ছাড়াও প্রাচ্যনাট এই আয়োজনে তাদের পথনাটকের প্রদর্শনী করবে।

‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’-শ্লোগান ধারণ করে এই আয়োজনে যে নাটকগুলো প্রদর্শিত হবে সেগুলো হলো- আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও প্রাচ্যনাটের ‘স্পিক আউট-বাআসুদ’। এছাড়াও আরণ্যক নাট্যদল তাদের নাটকের গান পরিবেশন করবে।

প্রদর্শনী উপলক্ষে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক (ভারপ্রাপ্ত) শামীমা শওকত লাভলী বলেন, “প্রদর্শনী চলাকালীন নাটক বন্ধ করে দেয়া ও তার প্রতিবাদে আয়োজিত সভায় হামলা করার মত যে ন্যক্কারজনক ঘটনা নাট্যাঙ্গনে ঘটে গেলো তা দেখে আমরা প্রচণ্ড ক্ষুব্ধ ও মর্মাহত। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাট্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দলগুলো নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারছে না। তাই বলে তো নাটক থেমে যেতে পারে না। রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে নাট্যকর্মীরা নিজেরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। হলে নাটক বন্ধ করে দিলে পথে নাটক হবে। এমনই প্রতিবাদের জায়গা থেকে এই পথনাটক প্রদর্শনীর আয়োজন।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আয়োজনে নাটক উপভোগ করা, প্রতিবাদে সামিল হওয়া এবং সেই সাথে নাট্যকর্মীদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার নিমিত্তে সারাদেশের নাট্যকর্মীদের প্রদর্শনীতে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর জাতীয় নাট্যশালায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালীন সময়ে তা বন্ধ করে দেয়া হয়। তার প্রতিবাদে ৮ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতিবাদ সভার আয়োজন করলে সভা চলাকালীন সময়ে হামলা করা হয়। পরবর্তীতে হামলাকারী ও নাট্যকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Reneta

এই হামলার প্রতিবাদে আরণ্যক নাট্যদল পরদিন তাদের ‘কম্পানি’ নাটকের প্রদর্শনী বাতিল করে। তারই ধারাবাহিকতায় প্রতিবাদস্বরূপ এই পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরণ্যকনাট্যশালাপথনাটকলিড বিনোদনশিল্পকলাশ্লোগানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT