বাংলাদেশ

৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

বজ্রঝড়ের সময় বাতাসে দোল খাচ্ছে গাছের গাছপালা, ঝড়ের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রঝড়ের সময় বাতাসে দোল খাচ্ছে গাছের গাছপালা, ঝড়ের পূর্বাভাসের ছবি, ঝড়ের কারণে বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…