পরিবেশ

আট জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

বাতাসে ঝড়ের প্রভাব, ঝড়ের পূর্বাভাস ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি। সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ দেশের আট জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে চারটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট জেলাসমূহের উপর দিয়ে উত্তর বা  উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড় নদীবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…