চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ মানবিকভাবে অযৌক্তিক

মেহরাব হোসেন রবিন মেহরাব হোসেন রবিন
৭:২৪ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
মতামত
A A
বাজারে রিকশা ও ভ্যানের সারি, বাংলাদেশে পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যাডেল রিকশার পরিবর্তে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ করা মানবিকভাবে অযৌক্তিক। এটি শ্রমজীবী মানুষের জীবিকা সংকটাপন্ন করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবজ্ঞার দৃষ্টান্ত।

সমস্যার সমাধান হলো ব্যাটারি চালিত রিকশার জন্য মানসম্মত ডিজাইন, গতি নিয়ন্ত্রণ, এবং সঠিক প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণ করা, যা সম্পূর্ণ সম্ভব।

দিল্লিতে পড়াকালীন দেড় বছর আমি দেখেছি, প্রধান গণপরিবহন ছিল মেট্রো এবং অটো। তবে অটোগুলো স্টেট সড়কে চলত না। এখান থেকে শিক্ষা নিয়ে ঢাকা বা অন্যান্য উচ্চ গতির সড়কে অটোর চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত করা যেতে পারে। কিন্তু প্রযুক্তির যুগে প্যাডেল রিকশায় ফিরে যাওয়ার চিন্তা নিতান্তই পশ্চাদমুখী।

মানুষ দিন দিন প্রযুক্তির সাহায্যে আধুনিক হচ্ছে, দিল্লি, ব্যাংকক, কিংবা অন্যান্য শহরে প্রযুক্তি ব্যবহার করে গণপরিবহন আরও কার্যকর ও সাশ্রয়ী করা হয়েছে। অথচ আমরা এখনও শ্রমজীবী মানুষের জীবন সহজ করার বদলে তাদের পেশাকে কঠিন করে তুলছি। বিদ্যুতের অপচয়ের যে ভ্রান্ত যুক্তি তোলা হচ্ছে, তা আরও হাস্যকর। বিদ্যুৎ উৎপাদনের ৫ গুণ বৃদ্ধির লক্ষ্য তো শুধু এসি বা ব্যক্তিগত আরামের জন্য নয়—এটি কৃষি, শিল্প, এবং নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হওয়া উচিত।

Reneta

ঢাকার মতো শহরে যানজট কমানোর কার্যকর উপায় হলো প্রাইভেট কারের ব্যবহার নিয়ন্ত্রণ করা, গণপরিবহনের মান উন্নয়ন, এবং শাখা সড়কগুলোতে অটোরিকশার চলাচল সীমিত রাখা। “বন্ধ করে দাও” নীতির বদলে দরকার “উন্নত করো, নিয়ন্ত্রণ করো”। এই নীতির অভাব শুধু আমাদের শহরের নয়, বরং মানসিকতার সংকীর্ণতারও প্রতিফলন।

প্রতিবাদ করার প্রয়োজন শুধু সরকারের প্রতি নয়, সমাজের অসচেতন শ্রেণীর প্রতিও, যারা কেবল নিজেদের আরাম ও সুবিধা দেখে সিদ্ধান্ত দেয়। আমরা যদি আজ কথা না বলি, ইতিহাস আমাদের মূক থাকার জন্য দায়ী করবে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।) 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযৌক্তিকবন্ধব্যাটারি চালিত ভ্যানব্যাটারি চালিত রিকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT