চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ঘিরে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গতবছর জুলাইয়ে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন ২০১৯ সালে এই ফরম্যাটে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। দুমাস পর আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। ভারত আসরে চোখ রেখে অবসর ভেঙে আবারও ওয়ানডেতে ফিরলেন তারকা পেস-অলরাউন্ডার। স্টোকসকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল দিয়েছে ইসিবি।

বুধবার দল ঘোষণার পর ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট বলেছেন, স্টোকসের ফেরা দলের শক্তি বাড়াবে। বলেছেন, ‘সাদা বলে আমাদের যে মেধা, সেটির উপর ভিত্তি করে দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি। স্টোকস দলে ফেরায় দলের মান বেড়েছে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা ও দলের সঙ্গে থাকাতে দল আরও বেশি শক্তিশালী হবে। আমি আশা করি সমর্থকরাও বিষয়টি উপভোগ করবে।’

স্টোকস ফিরলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়নি ব্যাটার হ্যারি ব্রুকের। আবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই স্টোকস। সেখানে আছে ব্রুকের নাম।

আগামী ৩০ আগস্ট ঘরের মাঠে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে চার মহারণের টি-টুয়েন্টি সিরিজ ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে ইংল্যান্ড। ১, ৩ ও ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।

শর্টার ফরম্যাটের সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডেতে। সেখানে দেখা যাবে স্টোকসকে। কার্ডিফে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে বাকি তিনটি ম্যাচ।

ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

Reneta

ইংল্যান্ড টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার ও লুক উড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবিশ্বকাপভারতলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT