ক্রিকেট

অধিনায়ক স্টোকসের ‘সর্বসেরা’ জয়

অধিনায়ক স্টোকসের 'সর্বসেরা' জয় উদযাপনরত ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক স্টোকসের ‘সর্বসেরা’ জয় উদযাপনরত ক্রিকেটার, মাঠে খেলা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হায়দরাবাদে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ১৯০ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। অলি পোপ অবশ্য সেই চাপ কাটিয়েছেন ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলে। এরপর বাকী কাজটা করে দিয়েছেন স্পিনাররা। দলের এমন জয়কে নিজের নেতৃত্বের ক্যারিয়ারের সর্বসেরা অর্জন বলছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। 

অলি পোপের ইনিংসকে ‘একজন ইংলিশ ব্যাটারের উপমহাদেশে খেলা সেরা ইনিংস’ বলেও স্বীকৃতি দিয়েছেন ৩২ বর্ষী স্টোকস।

দায়িত্ব নিয়ে ১৯ টেস্টের ১৪টিতে জয় পাওয়া স্টোকস বলেছেন, ‘যখন থেকে আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, দলগতভাবে আমাদের দুর্দান্ত কিছু সময় অতিক্রম করেছি। আমরা কিছু সুন্দর সুন্দর জয়ের দেখা পেয়েছি, সেরা কিছু খেলার সাথে যুক্ত ছিলাম আমরা।’

‘কিন্তু আমার মনে হয় আমরা যেখানে এবং যাদের বিপক্ষে খেলেছি, এটা শতভাগ জয়, অবশ্যই আমি অধিনায়ক হওয়ার পর এটা সর্বসেরা জয় আমাদের।’

অভিষিক্ত স্পিনার টম হার্টলি দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ করেছেন। ৬২ রানে নিয়েছেন ৭ উইকেট। তাকে নিয়ে স্টোকস বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এমন, আমরা এখানে একটি দীর্ঘ সফরের জন্য এসেছি এবং একটি দীর্ঘ খেলা হতে চলেছে। যা ঘটুক আমি তাকে দীর্ঘ স্পেল দিতে চাচ্ছিলাম কারণ আমি জানতাম যে এই ম্যাচের কোনো না কোনো সময় তার স্মরণাপন্ন আমাকে হতে হবে।’

‘তাকে দীর্ঘ একটি স্পেল দেয়া যুক্তিযুক্ত ছিল। সে জানে ম্যাচ শুরুর আগে তাকে যা বলেছিলাম সেটিই ঘটতে যাচ্ছে।’

দ্বিতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের ইনিংস হারের শঙ্কা ছিল। সেটি উড়িয়ে চার দিনেই প্রথম ভারত জয় করলো বাজবল খেলা ইংল্যান্ড।

বিষয়:ইংল্যান্ড পোপ ভারত স্টোকস হায়দরাবাদ হার্টলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…