স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’-এর নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। ১০ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হবে।
পোস্টারে তরুণ স্পিলবার্গকে হেঁটে যেতে দেখানো হয়েছে পেছন থেকে। সামনে হলিউডের ঝলমলে দুনিয়া।

‘দ্য ফ্যাবেলম্যানস’ তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার ওপর ভিত্তি করে। বাবা-মায়ের সঙ্গে নির্মাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না।
স্টিভেন স্পিলবার্গের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘দ্য ওয়েস্ট সাইড স্টোরি’। ছবিটি অস্কারে সাতটি মনোনয়ন পেয়েছে। আরিয়ানা ডিবোস জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।
সূত্র: হলিউড রিপোর্টার







