চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একসাথে থাকো’— রাহুলের দুই শব্দে বেদনার মহাকাব্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
বাবা ও সন্তানের হাসিমুখে ছবি, পারিবারিক সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি কখনো কখনো ছবি হয়ে ফিরে আসে— হৃদয়ে বাজিয়ে যায় এক অদ্ভুত ব্যথা। ঠিক তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে!

চিত্রনায়ক জসীমের ছোট ছেলে এ কে রাহুল নিজের ফেসবুক প্রোফাইল বদলেছেন, সেখানে রেখেছেন একটি সাদামাটা কিন্তু মর্মস্পর্শী ছবি!

ছবিটিতে দেখা যাচ্ছে প্রয়াত নায়ক জসীম দাঁড়িয়ে আছেন, কোলে হাফ প্যান্ট পরা ছোট্ট একটি ছেলে! বছর তিনেক বয়সী সেই শিশুটি আর কেউ নয়— সদ্য বিদায় নেওয়া রাতুল!

ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন মাত্র দুটি শব্দ “একসাথে থাকো”!

কোনো শব্দ নেই, নেই কাঁদার আবেদন, নেই দীর্ঘ বর্ণনা। তবু এই দুটি শব্দ যেন এক বিশাল শূন্যতাকে ছুঁয়ে যাচ্ছে! যেন বাবার কবরের পাশে শুয়ে যাওয়া সহোদর ভাইকে উদ্দেশ করে এক অনন্ত কামনা, যেন তারা আবারও একসঙ্গে থাকেন, যেভাবে ছিলেন শৈশবে!

রাহুলের এই ছবিটির মন্তব্য ঘরে বহু মানুষ স্বান্তনা দিচ্ছেন। সংগীতের চেনা মানুষরা এসেও ভাই হারানোর শোক কাটিয়ে উঠার প্রার্থনা জানাচ্ছেন। বহু মানুষকে রাহুলের এই ছবিটি নিজেদের ফেসবুক পাতায় শেয়ার করতেও দেখা যাচ্ছে!

Reneta

চিত্রনায়ক জসীমের তিন ছেলে— সামী, রাতুল, রাহুল। বাবার মতো অভিনয়জগৎ নয়, তারা তিনজনই বেছে নিয়েছেন সুরের পথ। শৈশবে বাবাকে হারানো তিন ভাই একে অন্যের হাত ধরে বড় হয়েছেন, গড়ে তুলেছেন নিজেদের সংগীতজগত।

রাতুল ও সামী মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ওউন্ড’। যেটি শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বরং তাদের স্মৃতি, সংগ্রাম ও আত্মার বহিঃপ্রকাশ। সেই ব্যান্ডের ড্রামার বড় ভাই সামী, এবং দলটির মূল ভোকালিস্ট, বেজিস্ট ছিলেন রাতুল। এছাড়াও তিনি ছিলেন সময়ের দক্ষ এক শব্দ প্রকৌশলী। অন্যদিকে রাহুল কাজ করছেন একজন ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে।

রবিবার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে যান রাতুল। সোমবার সকালে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় বাবার কবরের পাশেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একে রাহুলগানজসিমজসীমনায়ক জসিমনায়ক জসীমমিউজিকরাতুলরাহুললিড বিনোদনসামী
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT