জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বৈঠকে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রীয়াজ বলেন, রাষ্ট্র পুর্নগঠন কেবল কোন রাজনৈতিক দলের বিষয় না।
আজ (১৫ মে) বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে তিনি বলেন, এটি জনগণেরও বিষয়। দেশের রাজনৈতিক পথরেখা তৈরিতে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে দলগুলোকে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং।
তিনি বলেন, চ্যালেঞ্জিং বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো কঠিন। মৌলিক বিরোধগুলো বাদ রেখে যেসব বিষয়ে কাছাকাছি ও আংশিক ঐকমত্য আছে সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে অগ্রসর হতে হবে।
বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।








