চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা বললেন, ‘আজ বাংলাদেশের আনন্দের দিন, গর্বের দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৫, জুন ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে গেল স্বপ্নের দুয়ার। বাধা-বিপত্তি উপেক্ষা করে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে অবসান হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের অপেক্ষার। সেতু উদ্বোধন ঘিরে দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো! সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উচ্ছ্বাস দৃশ্যমান। সাধারণ মানুষের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে শোবিজ অঙ্গনের মানুষেরাও এই আনন্দে সামিল হচ্ছেন-

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা, শ্বশুরবাড়ি সাতক্ষীরা খুলনা, হাহাহা, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে আপনার লাগবে। আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু, সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।

অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর এদিন লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

পদ্মা সেতু উদ্বোধনের ভিডিও শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, আনন্দ আর গর্বের সেতু…‘পদ্মা সেতু’। অন্য আরেকটি পোস্টে সেতুর দুটি স্থিরচিত্র পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘আজ বাংলাদেশের খুশীর দিন, গর্বের দিন। জয়তু শেখ হাসিনা।

Banglabid

অভিনেতা সাজু খাদেম পদ্মা সেতু উদ্বোধনের একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু। শুভ উদ্বোধন। ২৫ জুন, ২০২২।

অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন পদ্মা সেতুর সামনে একটি স্থিরচিত্র নিজের ওয়ালে পোস্ট করে লিখেছেন, আমাদের পদ্মা সেতু। উদ্বোধনের দিন এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখছি। সরাসরি ইতিহাসের সাক্ষী হতে পেরে অন্যরকম অনুভূতি কাজ করছে। এ প্রজন্মের কাছে এটি স্মরণীয় হয়ে থাকবে।’

পদ্মা সেতুর স্থির চিত্র ফেসবুকে শেয়ার করে ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো লাভ ইমুজি দিয়ে লিখেছেন, ‘পদ্মা সেতু’।

Reneta

প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুর স্থিরচিত্র শেয়ার করে অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘আমার টাকায় আমার পদ্মা সেতু। আনন্দিত এবং গর্বিত। এমন ঐতিহাসিক উদ্ধোধনী অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

অভিনেত্রী নিপুণ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘আমার টাকায় আমার সেতু’। যেখানে তিনি বলেন, ‘পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, আমাদের অহংকার। শতবাঁধা, ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতু আজক দৃশ্যমান। এটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে।’

পদ্মা সেতুর উদ্বোধনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা সাইমন সাদিক বলেছেন, ‘পদ্মা সেতু সারা বাংলাদেশের মানুষকে এক করেছে। আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি চাইলে অনেক করতে পারে। আমরা আবারও প্রমাণ করেছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু। শুভ কামনা।’

পদ্মা সেতুকে সামনে রেখে নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে চিত্রনায়ক নিরব লিখেন, ‘শুভ উদ্বোধন। সবার স্বপ্নের সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কণ্ঠ শিল্পী ইমরান সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ সহ তারকা বহুল কণ্ঠশিল্পীদের একটি গান শেয়ার দিয়ে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, “পদ্মা সেতু।  অফিসিয়াল থিম সং।’  জুনাইদ আহমেদ পলকের শেয়ার করা পদ্মা সেতু নিয়ে একটি অ্যানিমেশন তথ্যচিত্র শেয়ার করে চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী কোনাল লিখেছেন, ‘জয় বাংলা’।

এছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনের দিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সহ বহু তারকা অভিনেতা, শিল্পী, নির্মাতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাওমর সানীচঞ্চল চৌধুরীজায়েদ খাননির্মাতাপদ্মা সেতুপদ্মাসেতুলিড বিনোদনশাবনূরশিল্পীশোবিজসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় আরও এক মডেলের আত্মহত্যার চেষ্টা

পরবর্তী

৯ মামলার পলাতক আসামি পিচ্চি রাসেল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

পরবর্তী
পলাতক আসামি পিচ্চি রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মামলার পলাতক আসামি পিচ্চি রাসেল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT