চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন ডলি জহুর-বুশরা-মিমসহ ১২ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
শিল্প সাহিত্য
A A

‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২’ এ আজীবন সম্মাননা পেয়েছেন দেশের কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। এছাড়া অভিনয়ে বিদ্যা সিনহা মিম এবং সংবাদ পাঠে চ্যানেল আইয়ের ফাবলিহা বুশরাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ বরেণ্য শিল্পীদের সম্মানিত করে আসছে স্টার প্লাস কমিউনিকেশন। এরই ধারাবাহিকতায় এবার কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর, বিদ্যা সিনহা মিম ও ফাবলিহা বুশরাসহ সংশ্লিষ্টদের অ্যাওয়ার্ডে ভূষিত করেছে স্টার প্লাস কমিউনিকেশন।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম, ফারহানা মিলি (এক ছবিতেই ইতিহাস)। সংগীতে সানিয়া সুলতানা লিজা, নৃত্যে সিনথিয়া ইয়াসমিন, সংবাদ পাঠে সেরার পুরস্কার দেওয়া হয়েছে চ্যানেল আইয়ের সংবাদ পাঠক ফাবলিহা বুশরাকে। উপস্থাপনায় পুরস্কার পেলেন তাবাসসুম প্রিয়াংকা, মডেলিংয়ে সামিরা খান মাহি, সমাজসেবায় আব্দুল মান্নান, শিল্প ও বাণিজ্যে মোহাম্মদ কবির হোসেন, সংগঠক ক্যাটেগরিতে মুনতাসির সাজু, তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ইঞ্জিনিয়ার আসিফ জোয়ার্দার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে জমকালো আয়োজন করা হয়। ১৯ নভেম্বর বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বসে স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২ এর আসর। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এসময় পুরস্কারপ্রাপ্তদের মাঝে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুক্যান ইন্টারন্যাশনালের পরিচালক ও গবেষক ড. জি এম নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন স্টার প্লাস কমিউনিকেশন-এর প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্টার প্লাস অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT