চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা কথনে নিজেদের গল্প নিয়ে তারকা কৃষকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

২১ বছরে পা রেখেছে চ্যানেল আইয়ের কৃষিভিত্তিক নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ। অনুষ্ঠানের ২১ বছরপূর্তি উপলক্ষে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে নিজেদের গল্প দর্শকদের কাছে তুলে ধরছেন আমন্ত্রিত তারকা কৃষকরা।

বুধবার ২১ ফেব্রুয়ারি তারকা কথন অনুষ্ঠানে সরাসরি প্রচারে তারকা কৃষকরা নিজেদের গল্প দর্শকদের সামনে তুলে ধরছেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৬ জন তারকা কৃষি উদ্দোক্তাকে।

অনুষ্ঠানে ঈশ্বরদীর কষি উদ্যোক্তা নুরুন্নাহার বলেন, ঘরের কাজের বাইরে যে নারীরা কৃষি কাজ বা খামার করে আয় করতে পারে এটা কখনও চিন্তায় আসে নাই। কাজ করতাম কিন্তু সেইটা বাড়ির পুরুষদের সাহায্য হিসেবেই করতাম। কিন্তু হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান দেখার পর বিশেষ করে যখন শাইখ সিরাজ স্যার ঈশ্বরদীতে আসেন তার কাছেই প্রথম শোনা যে নারী উদ্যোক্তা হিসেবে ঋণ নেয়া যায়। স্যারের সাহায্যেই আমার প্রথম ঋণ নেয়া। এখন আমার সফল খামার আছে। যেখানে প্রতিদিন ৫০ জন কর্মী কাজ করে।

 

ঈশ্বরদীর কৃষি উদ্যোক্তা নুরুন্নাহার

 

কক্সবাজারের কৃষি উদ্যোক্তা রহীম উল্লাহ বলেন, আমি কর্মজীবন শুরু করি বিদেশে গিয়ে। সেখানে অনেক টাকাও উপার্জন করেছি। কিন্তু সব সময় ইচ্ছা ছিল দেশে কিছু একটা করার। সেই থেকেই কয়েক জন বন্ধু মিলে প্রায় ৪০ লাখ টাকা দিয়ে শুরু করি বরই বাগান। নতুন বাগান আমারও বুঝের কমতি ছিল সেই থেকে প্রথমে অনেক ধ্বস নামে ব্যবসায়। তখন মানুষ আমাকে পাগল বলতো কারণ এতো টাকা দিয়ে এই বাগান করে লাভ করতে পারিনি।

Reneta

 

কক্সবাজারের কৃষি উদ্যোক্তা রহীম উল্লাহ

 

তিনি বলেন, তখন শাইখ সিরাজ স্যার কক্সবাজারে হৃদয়ে মাটি ও মানুষের একটি পর্ব সম্প্রচার করেন। সেখানে তিনি আমার বাগানও দেখান। তখন স্যার আমাকে বলেন তুমি আর বিদেশ যেও না, কিন্তু দেশে থাকলে বাগান করবে কিভাবে? তখন আমি বলি স্যার সব ছাড়তে পারবো কিন্তু এই বাগান ছাড়তে পারবো না। স্যার আমাকে জিজ্ঞেস করে এই বাগান বাঁচাতে কত টাকা লাগবে? আমি বলেছিলাম ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। স্যার তখন আমাকে বলে সেই টাকা তিনি আমাকে দিবেন আমি যেন এই বাগানটায় আবার কাজ শুরু করি। স্যারের সেই টাকা দিয়ে বাগানে কাজ শুরু করে সেই বছর ২৭ লাখ টাকার বরই বিক্রি করেছি। এটা সম্ভব হয়েছে শুধু সিরাজ স্যারের জন্য।

তিনি আরও বলেন, আমার মনে একটা ইচ্ছা ছিল আমি আমার বাগানের বরই মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতিকে খাওয়াতে চাই। এই ইচ্ছাটা আমি সিরাজ স্যারকে জানাই। তখন স্যার আমাকে বলেন, তুমি আয়োজন করো আমি বিষয়টা দেখবো। পরে একদিন হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানেড় সরাসরি সম্প্রচারে মহামান্য রাষ্ট্রপতিড় আমাকে লেখা চিঠি আমাকে দেখানো হয়। চিঠিতে মহামান্য রাষ্ট্রপতি আমার মনোবল এবং কাজের জন্য আমাকে উৎসাহ দিয়েছিলেন।

 

হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে কৃষি উদ্যোক্তা রহীম উল্লাহকে মহামান্য রাষ্ট্রপতি লেখা চিঠি

 

নওগাঁর কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদ বলেন, আমাদের দেশে কয়েক বছর আগে পর্যন্তও ড্রাগন ফলের এতো বেশি উৎপাদন ছিল না। বিদেশি ফল হিসেবে দামও বেশ চড়া ছিল। দাম যে কমিয়ে আনব সেই জন্য তো প্রয়োজন উপযোগী আবহাওয়া। সেই থেকে আমি ড্রাগন ফলের চাষ নিয়ে রিসার্চ শুরু করি এবং একটি পদ্ধতি বের করি যেখানে ফলের চারাগুলোর ওপর বাতি লাগানো থাকবে। এতে ফলের উৎপাদন দ্বিগুণ হয়।

তিনি বলেন, নওগাঁয় যখন শাইখ সিরাজ স্যার তার অনুষ্ঠানের নতুন পর্বের সম্প্রচারের জন্য গেছেন তখন সে আমার এই নতুন প্রযুক্তির অনেক প্রশংসা করেন। গেল বছর অক্টোবর মাসে আমার ড্রাগন চাষের প্রযুক্তি হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে সম্প্রচার হওয়ার পর থেকে অনেক কৃষক আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি তাদের সাথে এই প্রযুক্তি শেয়ার করে খুশি। যাদের আমি সাহায্য করেছি প্রত্যেকে আমাকে জানিয়েছে তারা সবাই উপকৃত হয়েছেন।

 

নওগাঁর কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদ

 

হৃদয়ে মাটি ও মানুষ একটি টেলিভিশন অনুষ্ঠান হলেও অনুষ্ঠান শুরুর অল্পদিনের মধ্যেই এটি পরিণত হয়েছে সামাজিক আন্দোলনে। এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সারাদেশের কৃষক সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ অনুষ্ঠানের পক্ষ থেকে নেয়া একেকটি পদক্ষেপ দেশবাসীকে নতুন নতুনভাবে আলোড়িত করেছে। হৃদয়ে মাটি ও মানুষ-এর নাগরিক কৃষির নিয়মিত আয়োজন ছাদকৃষি। এ অনুষ্ঠানটি প্রচারিত হয় হৃদয়ে মাটি ও মানুষের আরেকটি আয়োজন হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ অনুষ্ঠানটিও পরিণত হয়েছে শহরে কৃষি অনুশীলনের এক সামাজিক আন্দোলন হিসেবে। ২১ বছরে পদার্পণ উপলক্ষে হৃদয়ে মাটি ও মানুষের উপস্থাপক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ বাংলাদেশ ও বিশ্বময় বসবাসকারী বাঙালিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ বছরতারকা কথনতারকা কৃষকবিশেষ অনুষ্ঠানহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT