তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে কেরাণীগঞ্জের অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম থেকে তৈরি হওয়া মেধাবী ও দক্ষ খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সাফল্যের স্বীকৃতি ধরে রাখবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।







