বাংলাদেশ

পর্যটকদের জন্য নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

সেন্টমার্টিন দ্বীপের আকাশ থেকে দৃশ্য, সবুজ বনাঞ্চল ও সমুদ্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। চলতি পর্যটন মৌসুম ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। তবে পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক প্রবেশের সুযোগ পাবেন।

প্রথম দুই মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে দ্বীপে রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীমিত আকারে থাকার অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি আরও বলেন, পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বিত এ সফটওয়্যার অনুযায়ী নিবন্ধনের ভিত্তিতে পর্যটকদের দ্বীপে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি সেন্টমার্টিন ভ্রমণ ও অনুমোদিত জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকার এর আগে নয় মাসের জন্য দ্বীপে ভ্রমণ বন্ধ রেখেছিল।

বিষয়:সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…