শিক্ষা

২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্পের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণের ঘোষণা দেন, তিনি একটি প্যানেলে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৫ জনু থেকে ৭ জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস বা ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতাও চান শিক্ষামন্ত্রী।

বলেন, পরীক্ষার্থীদের করোনার সতর্কতা অবশ্যই মানতে হবে। ২০২৩ সালে এসএসসি সমমানের পরীক্ষা মার্চ এপ্রিলের মাঝে।

আগামী ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। করোনার কারণে বিষয়, নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবার। মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮জন। এর মধ্যে এসএসসির পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১। গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

বিষয়:এসএসসি এসএসসি পরীক্ষা ডা. দিপু মনি শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…