বন্যার কারণের স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষা ১৫ই সেপ্টেম্বর শুরু হবে। আর নভেম্বরের শুরুতে হবে এইচএসসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে সবকিছুই করছে সরকার। প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সংসদ সদস্য শিক্ষককে পেটানোর অভিযোগ নিয়ে তদন্তে সংসদ সদস্য দোষী হলে স্পিকারের কাছে বিচার চাইবে শিক্ষা মন্ত্রণালয়।






