চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা পরীক্ষার ফলের জন্য মোবাইল ফোনে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন, যার মধ্যে গণিত বিষয়েই সবচেয়ে বেশি আবেদন পড়েছে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে http://www.dhakaeducationboard.gov.bd রোল নম্বর দিয়ে শিক্ষার্থীরা তাদের সংশোধিত ফলাফল দেখতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবারে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।

Banglabid

বোর্ডের তথ্যমতে, এবারে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছেন। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে ৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে মাত্র ৬টি।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। মূলত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না এসব যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

Reneta

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিপুনঃনিরীক্ষণের ফলসমমান পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT