পৃথিবীর অন্যান্য দেশের মতো বলিউড সুপারস্টার শাহরুখ খানের লাখ লাখ ভক্ত ছড়িয়ে আছে বাংলাদেশে। এই ভক্তরাই তার ছবি মুক্তি পেলে ভারতে গিয়ে দেখে আসেন!
সর্বশেষ ঢাকায় পাঠান ও জওয়ান মুক্তি পেলে শাহরুখ খানের বাংলাদেশের ফ্যান কমিউনিটি ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ সিনেপ্লেক্সে ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেট করেছিলেন। এবার তারা ঢাকায় শাহরুখের জন্মদিন পালন করলেন।
গত শনিবার (২ নভেম্বর) ছিলো কিং খানের জন্মদিন। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাবের সদস্যরা দিনটি সেলিব্রেশন করতে ভোলেননি।
তাদের একাংশ বিশেষ এই দিনে চলে যান মুম্বাইতে। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে এবং আরেকাংশ ঢাকাতেই জমকালো আয়োজনে পালন করেন বাদশাহের জন্মদিন।
ফ্যান ক্লাবটির একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার কেরানিগঞ্জের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাহরুখ খানের জন্মদিন পালন করেন।
শুধু তাই নয়, প্রিয় তারকার মঙ্গল ও সুস্থতা কামনা করে দিনটিতে এলাকার প্রায় অর্ধ শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এই ভক্তরা।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/11/srk-bd.jpg?resize=750%2C536&quality=100&ssl=1)






