লাইফস্টাইল

শীতের শি‌শিরে শ্রীমঙ্গলের ‘দা‌র্জিলিং টিলা’

শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা, সবুজ পাহাড় ও চা বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা, সবুজ পাহাড় ও চা বাগানের মনোরম দৃশ্য, শীতের মৌসুমে সুন্দর প্রাকৃতিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শীতের শি‌শিরে শ্রীমঙ্গলের ‘দা‌র্জিলিং টিলা’ এক অপরূপ সৌন্দ‌র্যের ঠিকানা। প্রকৃ‌তি-প‌রি‌বেশ‌প্রেমী‌দের কা‌ছে খুব সমা‌দরে আ‌ছে দা‌র্জিলিং টিলা।

পর্যটনেও উচ্চমাত্রা যোগ করেছে এম আর খান চা-বাগানের এই ‘দার্জিলিং টিলা’। এই চা-বাগানের মা‌লিক সিরাজুল ইসলাম চৌধুরী জানান, আমা‌দের চা বাগানটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার। স্থানীয় ও পর্যটকরা বাগানের দৃষ্টিনন্দন সেকশনটির নাম দি‌য়ে‌ছেন ‘দার্জিলিং টিলা।’ বাংলাদেশে এরকম বাগান বিন‌্যাস সম্ভবত আর নাই।

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূ‌রে দার্জিলিং টিলা। প্রচুর পর্যটক ঘুরতে আসেন এখা‌নে, বিশেষ করে ছুটির দি‌নে। সবুজ গালিচায় ঘেরা সমতলের মানুষ‌দের স্বাগত জানায় এই অপরূপ দা‌র্জিলিং টিলা।

বৈ‌চিত্রময় চা-বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেশের পর্যটন শি‌ল্পে বড় ভূমিকা রেখে চলেছে শ্রীমঙ্গ‌লের চা বাগানগুলো। তবে, সব বাগা‌নের ভেত‌রে প্রবে‌শে যাওয়া যায় না। ত‌বে, উৎসাহী‌দের বাধা দেওয়াও ক‌ঠিন!

চা কোম্পানির সাধারণ নিয়ম অনুসারে চা বাগানে প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও এম আর খান চা বাগানের দার্জিলিং টিলায় আগত দর্শনার্থীদের অবাধে সৌন্দর্য উপভোগের সুযোগ রে‌খে‌ছে বাগান কর্তৃপক্ষ। দা‌র্জিলিং টিলায় বর্তমা‌নে শুক্রবার ও বুধবার পর্যটকের প্রবেশ নি‌ষেধ করা হ‌য়ে‌ছে।

ফেসবুকে ছ‌ড়িয়ে গেছে দার্জিলিং টিলার ছবি। ছ‌বি দেখেই বেড়া‌তে আস‌ছেন অ‌নে‌কে। তারা মন্তব‌্য ক‌রেছেন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না চা-বাগানের দার্জিলিংয়ের মতো দৃষ্টিনন্দন জায়গা রয়েছে।

বিষয়:নৈসর্গিক সৌন্দর্য প্রকৃ‌তি-প‌রি‌বেশ‌

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…