বিনোদন

বয়স হলো কত, জন্মদিনে ফাঁস করলেন শ্রীলেখা

শ্রীলেখা জন্মদিনে সুন্দর পোশাক ও হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলেখা জন্মদিনে পার্টিতে অংশগ্রহণ করে হাসিমুখে ছবি তোলা হয়েছে, চারপাশে সোনালী ও কালো বেলুন ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বয়স কতো? এ নিয়ে একেক জনের একেক রকমের ধারণা ছিল এতোদিন! তবে এবারের জন্মদিনের প্রথম প্রহরে সকলের জল্পনা উড়িয়ে নিজের বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন ‘হঠাৎ বৃষ্টি’র এই অভিনেত্রী!

সোমবার দিবাগত রাত ১২টা বাজতেই ইউটিউব লাইভে আসেন শ্রীলেখা। মধ্যরাতেই অনুরাগীদের জানান তার আসল বয়স! এদিন মধ্যরাত থেকেই নিজের ফ্ল্যাটে কাছের মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠেন শ্রীলেখা। সঙ্গে ছিল তার মেয়েও। নাচে, গানে জমিয়ে আড্ডা দেন তিনি। ঠিক তখই কেক কাটার মাঝেই লাইভে এসে অনুরাগীদের জানিয়ে দিলেন, ‘আমার বয়স ৫০ পূর্ণ হলো’!

লাইভে শ্রীলেখা বলেন, ‘আমার জন্ম ১৯৭২-এর ৩০ আগস্ট। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না! আমার বাবা-মা তোমাদের বাবা-মার আগে বিয়ে করেছে। তাই আগে জন্মেছি। তবে বয়স নিয়ে আমার কোনো চাপ নেই।’

নিজের ৫০তম জন্মদিনে বয়স নিয়ে শ্রীলেখার এমন মন্তব্য নেটিজেনদের কাছে যেমন সাহসী প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে, ঠিক তেমনিই নেটিজেনদের একদল অভিনেত্রীর ‘এমন ভাষার’ লাইভ দেখে সমালোচনা করছেন।

বিষয়:৫০তম জন্মদিন কলকাতা জন্মদিন টলি অভিনেত্রী টলিউড শ্রীলেখা মিত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…