চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় পরাজয় দেখেছে শ্রীলঙ্কা। মার্কো জানসেন তোপে প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ লঙ্কানরা। চতুর্থ দিনে শেষ হওয়া ম্যাচে লঙ্কানদের ২৩৩ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। সফরকারী বোলাররা প্রোটিয়াদের ১৯১ রানে গুটিয়ে দেয়। জবাবে নেমে ধস নামে লঙ্কান ইনিংসে। ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয় ধনঞ্জয়া ডি সিলভার দল। ১৪৯ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ৩৬৬ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ৫১৬ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে নেমে ২৮২ রানে থেমেছে লঙ্কানরা।

তৃতীয় দিন চা বিরতির পরে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। ৩১ ওভার ব্যাটের সুযোগ পায় শ্রীলঙ্কা। তবে ১০৩ রানে ৫ ব্যাটারকে হারায়। চতুর্থ দিন ব্যাটে নেমে মধ্যাহ্ন বিরতির পরপরই থেমে যায় লঙ্কানদের ইনিংস। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন দিনেশ চান্দিমাল। তার ব্যাট থেকে ৮৩ রান। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ৫৯ এবং কুশল মেন্ডিস ৪৮ রান করেন।

দ্বিতীয় ইনিংসেও বল হাতে লঙ্কানদের ধসিয়ে দিতে নেতৃত্ব দিয়েছেন জানসেন। ৭৩ রান খরচায় চার উইকেট নিয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি ও কেশভ মহারাজ নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ম্যাচের প্রথমদিনে খেলা হয় কেবল ২০.৪ ওভার। ৪ উইকেটে ৮০ রানে দ্বিতীয় দিন শুরু করে মধাহ্ন বিরতির কিছু আগে ১৯১ রানে থামে সাউথ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৭০ রান করেন।অনলাইনে লাইভ খেলা দেখুন

লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো ও প্রবাধ জয়সুরিয়া নেন দুটি করে উইকেট।

Reneta

প্রথম ইনিংসে নেমে মার্কো জানসেনের আগুনঝরা বোলিংয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয় ধনঞ্জয়া ডি সিলভার দল। টেস্টে লঙ্কানদের আগের সর্বনিম্ন রান ছিল ৭১, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ত। সবচেয়ে কম বলে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকা। ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৫ ওভারে ৩০ রানে অলআউট হয়েছিল প্রোটিয়া দলটি।

লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো ও প্রবাধ জয়সুরিয়া নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল দুজন- কামিন্দু মেন্ডিস (১৩) এবং লাহিরু কুমারা (১০*)। ৭ রান করেন ধনঞ্জয়া। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। ৩ রানের মধ্যেই গুটিয়েছেন বাকি তিন ব্যাটার।

জানসেন ৬.৫ ওভারে ১৩ রান খরচায় ৭ উইকেট নেন, প্রোটিয়া পেসারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। জেরাল্ড কোয়েটজি নেন দুই উইকেট।

১৪৯ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে প্রোটিয়ারা রানের পাহাড় গড়েন। ৫ উইকেটে তুলে ৩৬৬ রান। সেঞ্চুরি করেন ত্রিস্তান স্টাভস (১২২) এবং টেম্বা বাভুমা (১১৩)। এছাড়া এইডেন মার্করাম ৪৭ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানসেনটেস্টডারবানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT