চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুঞ্জনের জবাব দিলেন সৃজিত-মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৩
বিনোদন
A A
সৃজিত-মিথিলা ও তাদের সন্তানদের সঙ্গে পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে প্রায়শই নানা প্রশ্নের মুখে পড়তে হয় তারকাদের। সম্প্রতি সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়েও উঠেছিলো তেমন গুঞ্জন। তবে সব গুঞ্জনের জবাব এলো ঈদের দিন!

ঈদের দিন কলকাতার পার্কস্ট্রিটে খোশ মেজাজেই দেখা গেল সৃজিত ও মিথিলাকে। সঙ্গে ছোট্ট আইরা ও সৃজিতের পরিবারও।

ঈদের রাতে পার্কস্ট্রিটের নামী রেস্তোরাঁয় দেখা গেল সৃজিতের পুরো পরিবারকে। যে মুহূর্তগুলো সৃজিত নিজেই ফেসবুকের পাতায় পোস্ট করেন। যেখানে সৃজিত-মিথিলা দুজনের পোশাকেই রয়েছে রং মিলান্তি!

Banglabid

সৃজিতের পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক রানা সরকার। লিখেছেন, ‘এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে’। পরিচালক রাজর্ষি দে লিখেছেন, ‘ওকি রে… ওই জে কিসব ব্লক হইসে শুনলাম.. আপা রে নিয়া সাহেব পাড়া? ঈদ মোবারক’।

অভিষেক মুখার্জী নামে একজন লিখেছেন, ‘সবার মুখে কুলুপ পড়ুক এবার… অনেক হয়েছে! দারুণ।’ প্রতীক দে নামে আরও একজন লিখেছেন, ‘সে কি সৃজিত দা? এসব ছবি দিলে নিন্দুকদের কী হবে? কতজনের থ্রমবসিস হবে এগুলো দেখলে… ট্রোলিং এর সাবজেক্ট কমে যাবে যে। খুব ভালো লাগলো ছবিটা দেখে’।

শোনা যাচ্ছে, স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই সোজা বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন মিথিলা। এদিকে মাঝে সৃজিতও অবশ্য বহুদিন কলকাতায় ছিলেন না। ছবির শ্যুটিংয়ে মধ্যপ্রদেশে ছিলেন। এদিকে মিথিলাও এই সময়টা মেয়ে আইরাকে নিয়ে ইউরোপ ট্যুর করেছেন। তবে কাজ মিটতেই ফের কাছাকাছি সৃজিত-মিথিলা। তবে এই প্রথম নয় তাদের ৪ বছরের দাম্পত্য জীবনে এর আগেও একাধিকবার তাদের বিচ্ছেদের খবর রটেছে। -হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকলকাতাপ্রেমবিচ্ছেদবিয়েমিথিলালিড বিনোদনসিনেমাসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সদরঘাটের লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন উইলিয়ামস

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন উইলিয়ামস

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT