চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হল যুব বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার দেশটি থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর সরিয়ে নিলো সংস্থাটি। বৃহস্পতিবার আইসিসি’র বোর্ড সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

২০২৪ সালে শ্রীলঙ্কায় হওয়া কথা ছিল আসরটির। নতুন আয়োজন সাউথ আফ্রিকা। আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, শ্রীলঙ্কার সবধরনের ক্রিকেটে- যার মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ, ঘরোয়া বা অন্য আসরগুলোতে কোনো ব্যাঘাত ঘটানো হবে না। তবে আইসিসির বার্ষিক অনুদান বিষয়ে নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে।

যুব বিশ্বকাপের নতুন আয়োজক সাউথ আফ্রিকা ২০২৩ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সফল আয়োজক ছিল। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকও ছিল তারা।

আসরে খেলা হবে দুটি ভেন্যুতে। যেখানে মেয়েদের আসরের আয়োজন করা হয়েছিল। বেনোনির উইলোমুর পার্ক এ ও বি’তে এবং পচেফস্ট্রুমের আবসা পুক ওভাল ও সেনওয়েস পার্কে খেলা হবে। শ্রীলঙ্কায় ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে আসর আয়োজনের কথা ছিল। সেটি সম্ভব না হলেও কাছাকাছি সময়ে আয়োজন করা হবে।

আসরে মোট ১৬ দল অংশ নেবে। যার মধ্যে আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে ১১ দল সরাসরি সুযোগ পাচ্ছে। আর বাছাইপর্ব উতরে আসা বাকি ৫ দল হল- নামিবিয়া, নেপাল, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে ভারত। তিনবার জিতেছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান জিতেছে দুবার। একবার করে জিতেছে ইংল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপঅস্ট্রেলিয়াআইসিসিনিউজিল্যান্ডনেপালপচেস্ট্রুমবাংলাদেশবেনোনিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT