চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে সবার আগে প্লে অফে রাজস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দাপটের সঙ্গেই ধরে রাখছে রাজস্থান রয়্যালস। বাকি ছিল শুধু টুর্নামেন্টের প্লে অফের টিকিট কাটা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টকে ৭ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেই কাজটা সবার আগেই করে ফেলল সাঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা লক্ষ্ণৌ স্কোরবোর্ডে তোলে ৫ উইকেটে ১৯৬ রান। জবাবে রাজস্থান এক ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে রাজস্থান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে লক্ষ্ণৌ।

স্বাগতিক লক্ষ্ণৌর হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। উইকেটরক্ষক এ ব্যাটার ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। দীপক হুদা ৩১ বলে ৭ চারে করেন ৫০ রান।

রাজস্থানের হয়ে বল হাতে চার ওভারে ৩১ রানে ২ উইকেট দখল করেন সন্দীপ শর্মা।

লক্ষ্য তাড়ায় ৬০ রানের মাথায় অতিথিরা দুই উইকেট হারায়। ১৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩৪ রানে ফেরেন জস বাটলার। যশস্বী জয়সওয়াল ২৪ রানে ড্রেসিংরুমে ফেরেন। রিয়ান পরাগ আউট হলে রাজস্থানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৮ রান।

Reneta

হোঁচটে পড়া দলকে প্রবল্ভাবে ম্যাচে ফেরান স্যামসন ও ধ্রুব জুরেল। চতুর্থ উইকেটে তারা ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাজস্থানকে জয়ের স্বাদ উপহার দেন। স্যামসন ৩৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ ও জুরেল ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্ণৌর হয়ে একটি করে উইকেট পকেটে পুরেন যশ ঠাকুর, মার্কাস স্টয়নিস ও অমিত মিশ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪রাজস্থান রয়্যালসলক্ষ্ণৌ সুপারজায়ান্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপু-বুবলীর চ্যাপ্টার ক্লোজ, বছর শেষে বিয়ে করবেন শাকিব

পরবর্তী

হিট অ্যালার্টের মধ্যেই আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু

পরবর্তী

হিট অ্যালার্টের মধ্যেই আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু

খুলেছে স্কুল, বেড়েছে অভিভাবকদের দুশ্চিন্তা

সর্বশেষ

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT