চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানসেনের ৭ উইকেট, ‘সর্বনিম্ন’ রানে অলআউট শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডারবানে সাউথ আফ্রিকা বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। মার্কো জানসেনের আগুনঝরা বোলিংয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে অতিথি দলটি।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। সফরকারী বোলাররা প্রোটিয়াদের ১৯১ রানে গুটিয়ে দেয়। জবাবে নেমে ধস নামে লঙ্কান ইনিংসে। ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয় ধনঞ্জয়া ডি সিলভার দল। টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন রানের ইনিংসে এটি। আগের সর্বনিম্ন রান ছিল ৭১, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

পাশাপাশি সাউথ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন এটি। ২০১৩ সালে কেপটাউনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা। বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ত। সবচেয়ে কম বলে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকা। ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৫ ওভারে ৩০ রানে অলআউট হয়েছিল প্রোটিয়া দলটি। অবশ্য সবচেয়ে কম রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৭ ওভার ব্যাট করে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইবাহিনী।

প্রথমদিনে খেলা হয় কেবল ২০.৪ ওভার। ৪ উইকেটে ৮০ রানে দ্বিতীয় দিন শুরু করে মধাহ্ন বিরতির কিছু আগে ১৯১ রানে থামে সাউথ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৭০ রান করেন।

লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো ও প্রবাধ জয়সুরিয়া নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল দুজন- কামিন্দু মেন্ডিস (১৩) এবং লাহিরু কুমারা (১০*)। ৭ রান করেন ধনঞ্জয়া। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। ৩ রানের মধ্যেই গুটিয়েছেন বাকি তিন ব্যাটার।

Reneta

জানসেন ৬.৫ ওভারে ১৩ রান খরচায় ৭ উইকেট নেন, প্রোটিয়া পেসারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। জেরাল্ড কোয়েটজি নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানসেনডারবান টেস্টলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT