চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জয়ের ভিতই গড়ছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আলোর স্বল্পতায় খেলা থেমে না গেলে দিনের শেষদিকে মাইলফলক ছুঁতে পারতেন দিমুথ করুণারত্নে। ছয় হাজার রান থেকে মাত্র ১১ কদম দূরে তৃতীয় দিন শেষ করেছেন লঙ্কান অধিনায়ক। রেকর্ড ছোঁয়ার অপেক্ষা থাকলেও বড় সংগ্রহের পথে ভালোই এগোচ্ছে তার দল। ৫ উইকেট হাতে রেখে গল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩২৩ রানের লিড জমিয়ে ফেলেছে।

মঙ্গলবার গল টেস্টে খেলা থেমেছে দিনের ১৮ ওভার বাকি থাকতে। আলোর ঘাটতির আগে নিজেদের দিকে নাটাই টেনে রেখেছে স্বাগতিক দল। সকালে পাকিস্তানকে দ্রুত থামিয়ে পরে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে তুলেছে ১৭৬ রান। চতুর্থ দিনে ৫৯ রানের জুটি এগিয়ে নিতে নামবেন করুণারত্নে ও ডি সিলভা।

তৃতীয় দিনে ১৯১ রানের সঙ্গে আরও ৪০ যোগ করে পাকিস্তান। ১৪৭ রানের বড় লিড পায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি তাদের। ২৭ রানে প্রথম উইকেট হারানো দল শতরানের আগে হারায় ৪ উইকেট। ১১৭ রানে পঞ্চম উইকেট হিসেবে দিনেশ চান্দিমালকে ফেরান নাসিম শাহ।

ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভায় ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ৫৯ রানের দিন পার করে দেয়া জুটিতে ২১ রানে অপরাজিত আছেন করুণারত্নে। ৩০ রানে থেকে চতুর্থ দিন শুরু করবেন সিলভা। এখনও ব্যাট করতে নামেননি রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়ার মতো অলরাউন্ডাররা।

লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে শুরুটা নড়বড়ে হলেও শেষপর্যন্ত ধুঁকেছে সফরকারী দল। সাত বোলার ব্যবহার করেও বাবর আজমরা হতাশ হয়েছেন। ইনিংসে এখন পর্যন্ত ৯ ওভারে ২৯ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন নাসিম শাহ। একটি করে উইকেট তুলেছেন নওয়াজ, ইয়াসির ও আগা সালমান।

সিরিজের প্রথম টেস্টে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে জয়ের ভিত গড়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তান সেই মঞ্চে নিজেদের জয়ের কেতন ওড়ায় দুর্দান্ত এক রানতাড়ার রেকর্ড গড়ে। দ্বিতীয় টেস্টে এখনও দুদিন বাকি। বাকি অনেক রোমাঞ্চও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরকরুণারত্নেবাবরলিড স্পোর্টসশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT