চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার ক্রিকেটকে ‘ধ্বংস’ করেছেন জয় শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরে বিশ্বমঞ্চে হতশ্রী পারফরম্যান্স। পয়েন্ট টেবিলে নয়ে থেকে শেষ করায় খেলতে পারবে না ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরমধ্যে আইসিসি থেকেও চলছে নিষেধাজ্ঞা। লঙ্কান ক্রিকেটের এমন দুর্দিনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে দায়ী করছেন শ্রীলঙ্কার বিশ্বজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

চলতি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করে বিশ্বকাপজয়ী রানাতুঙ্গাকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। সরকারের হস্তক্ষেপের দায়ে ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া দেশটির প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

এমন অবস্থায় মুখ খুলেছেন রানাতুঙ্গা। বলেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রণ করছেন জয় শাহ। তিনি গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিলেন এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিলেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাঙ্গুলিকে বরখাস্ত করেছেন। এসএলসির কর্মকর্তা ও জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিসিসিআইয়ের ধারণা, ওরা চাইলেই লঙ্কান ক্রিকেট বোর্ডকে পদদলিত করতে পারে। ভারতের একটা লোক শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন। তার চাপে এসএলসি তছনছ হয়ে যাচ্ছে।’

‘জয় শাহ এমন একজন, যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে তার বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বেন। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই তার এত ক্ষমতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজয় শাহভারতরানাতুঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT