চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেট দলের সমর্থক পতাকা হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠামো পুনর্গঠন ঘিরে তৈরি হওয়া বিরোধের জেরে শ্রীলঙ্কায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শুক্রবার এ পদক্ষেপের কথা জানায়। অচলাবস্থা নিরসনের ক্ষমতা এখন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের হাতে রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালিত সকল ঘরোয়া টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। চলমান মেজর ক্লাব তিন দিনের টুর্নামেন্ট এবং ‘বি’ স্তরের আমন্ত্রণমূলক ক্লাব তিন দিনের টুর্নামেন্টও এর আওতাভুক্ত থাকবে।

২০২১ সালেও ঘরোয়া কাঠামোকে পুনর্গঠন করার চেষ্টা নিয়ে এসএলসির ভেতর ঝামেলা বেঁধেছিল। বিষয়টি নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। সদ্য বিলুপ্ত কারিগরি উপদেষ্টা কমিটি দুই স্তরের কাঠামো বাতিল করে দুটি গ্রুপে ১৩টি করে মোট ২৬ দল নিয়ে তিন দিনের টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করেছিল। কমিটির প্রধান ছিলেন সাবেক লঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।

Banglabid

বিলুপ্ত হওয়া কমিটির পরিকল্পনা ছিল, ২৬টি দল একটি মৌসুমে তিন দিনের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুটি করে মোট চার দল প্রথম দুই বছরের জন্য অবনমিত হবে। তৃতীয় বছর থেকে অবনমিত হবে তিনটি করে দল। এতে করে শ্রীলঙ্কার প্রিমিয়ার ঘরোয়া টুর্নামেন্টে দল সংখ্যা ১৫টিতে নেমে যেতো। এমনটি হলে সকল অভিযোগের সমাধানের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট সংস্কৃতিতে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি হতো বলে কমিটি মত দিয়েছিল।

পরিকল্পনায় আরও ছিল, অবনমিত দলগুলো আর তিনদিনের টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। তার পরিবর্তে সীমিত ওভারের টুর্নামেন্ট গভর্নরস ট্রফিতে খেলবে। অবনমিত হওয়া বেশ কয়েকটি ক্লাব কম ম্যাচ কম পাওয়া ওনিম্নমানের টুর্নামেন্টে নেমে যাওয়ার অভিযোগ জানায়।

অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জুন এসএলসি জরুরি সাধারণ সভা ডাকে। ২০২১ সালে বিদ্যমান দ্বি-স্তরীয় ব্যবস্থাকে পুনঃস্থাপন করার প্রশ্নে সদস্যদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। বোর্ড সদস্যদের অনুমোদন সাপেক্ষে ওই মাসেই মেজর ক্লাব তিন দিনের টুর্নামেন্ট এবং ‘বি’ স্তরের আমন্ত্রণমূলক ক্লাব তিন দিনের টুর্নামেন্ট শুরু হয়।

Reneta

বোর্ড শর্ত দেয়, গত বছরে অবনমিত হওয়া চার দলের সঙ্গে গভর্নরস ট্রফির শীর্ষ ছয় দল নিয়ে হবে নতুন গঠিত ‘বি’ স্তরের টুর্নামেন্ট। যদিও এই পদক্ষেপের প্রতিবাদ করেছিল গেস্টো ক্রিকেট ক্লাব (জিসিসি)। দলটি বর্তমানে গভর্নরস ট্রফি টুর্নামেন্টের নীচের দিকে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা বিষয়টি আদালতে নিয়ে যায়। গত মাসে আদালতের রায় জিসিসির বিপক্ষে গেলে টুর্নামেন্ট চলতে থাকে।

রায়ে অসন্তুষ্ট জিসিসি শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে রায়ের বিরুদ্ধে আপিল করে। ক্রীড়া মন্ত্রী রানাসিংহে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন মন্ত্রণালয়ের মহাপরিচালককে। গত ২৫ আগস্ট মহাপরিচালক এসসিএলকে চিঠি পাঠান। সেই চিঠিতে লেখা ছিল, শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী, এসএলসি তাদের সংবিধানে কোনো পরিবর্তন আনতে চাইলে ক্রীড়ামন্ত্রীর অনুমতি দরকার।

এসএলসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ক্রীড়ামন্ত্রীর কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে। কিন্তু কোনো সাড়া পায়নি। যার ফলে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এসএলসি সকল ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএলসিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT