ক্রিকেট

গুবরাজ ঝড়ে আফগানিস্তানের বড় সংগ্রহ

অফিসিয়াল ক্রিকেট খেলোয়াড়ের ছবি, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় মাঠে প্রস্তুত, ব্যাট হাতে, প্রতিযোগিতার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দানুস শানাকা বাজিটা ধরলেন না। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল তার দল। সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে চেনা প্রতিপক্ষকে তাই আগে ব্যাটিং করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু আখেরে যেই লাউ সেই কদু— রহমানুল্লাহ গুবরাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে বড় সংগ্রহ তুলেছে আফগান দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ছোট মাঠে ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করবে লঙ্কান দল। ৪৫ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুবরাজ, ৩৮ বলে ৪০ রান করে দলকে টানেন জাদরান।

লঙ্কান অধিনায়কের বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ। দলীয় পঞ্চম ওভারের শেষ বলে মাধুসাঙ্কার বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ১৩ রান করেন জাজাই।

দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন গুবরাজ ও ইব্রাহিম। লঙ্কান বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার ছোটান দুই হার্ডহিটার। ছয়টি ছক্কা ও চারটি চারে ৮৪ রানে ফিরেন গুবরাজ। এরপর ১৭.২ ওভারে দলীয় ১৫১ রানে ফেরেন ইব্রাহিমও। তিনি ৩৮ বলে ২ চার ১ ছয়ে খেলেন ৪০ রানের ইনিংস।

ইনিংসের শেষ তিন ওভারে রানের চাকা সচল রাখতে পারেননি রশিদ-নবী-জানাতরা। চারে নামা নাজিবুল্লাহ জাদরান ১০ বলে খেলেন ১৭ রানের ইনিংস। রশিদ খানের ৭ বলে ৯ রানের অপরাজিত ইনিংসে ১৭৫ রান তোলে আফগানিস্তান।

বোলিংয়ে সবচেয়ে বাজে দিন কাটিয়েছেন চামিকা করুণারত্নে। দুই ওভারে ২৯ রান খরচ করেও কোনো উইকেট নিতে পারেননি তিনি। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২৩ রান খরচ করে থাকেন উেইকেটশূন্য। দিলশান মাধুসাঙ্কা নিয়েছেন ২টি উইকেট, একটি করে উইকেট নিয়েছেন মাহেশ থিকসেনা ও আসিথা ফার্নান্দো।

বিষয়:আফগানিস্তানএশিয়া কাপ ২০২২লিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…