বিনোদন

‘এবং ছাদ’ নিয়ে ঢাকার দর্শকের মুখোমুখি শ্রীলেখা

ঢাকার বিমানবন্দরে নারী যাত্রী, ক্যারিয়ার ও ব্যাগ নিয়ে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নারী যাত্রী ক্যারিয়ার ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েক দশক ধরে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ক্যারিয়ারে বহু ছবিতে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। প্রথমবার পরিচালনায় ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ খ্যাত এই অভিনেত্রী!

শ্রীলেখা পরিচালিত ছবিটি স্বল্পদৈর্ঘ্য। এটির নাম ‘এবং ছাদ’। কলকাতার দর্শক ছবিটি দেখে প্রশংসা করেছেন। এবার নিজের পরিচালিত ছবিটি নিয়ে শ্রীলেখা এলেন ঢাকায়। রবিবার দুপুরে তিনি ঢাকায় আসেন।

শনিবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় দর্শকের সঙ্গে বসে ‘এবং ছাদ’ দেখবেন শ্রীলেখা।

শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিনামূল্যে ছবিটি দেখার সুযোগ পাবেন দর্শক।

‘এবং ছাদ’ দেখার পর আলোচনাতেও অংশ নিবেন শ্রীলেখা। দর্শকের করা বিভিন্ন প্রশ্নের উত্তরও দিবেন তিনি।

বিষয়:শ্রীলেখা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…