চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে রেকর্ড ভাঙলো ‘স্কুইড গেম’ সিজন ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
বিনোদন
A A
স্কুইড গেমের চরিত্ররা, যারা নেটফ্লিক্সে রেকর্ড ভেঙেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী প্রতিযোগিতা শেষ হলেও ‘স্কুইড গেম’–এর রেকর্ড গড়া থেমে নেই! বহুল প্রতীক্ষিত সিরিজটির নতুন ও শেষ সিজন মুক্তির পরেই নেটফ্লিক্সে ঝড় তুলেছে দর্শকসংখ্যায়। শুক্রবার (২৭ জুন) যখন এটি মুক্তি পায়, তখনই শুরু হয় রেকর্ড ছোঁয়ার মিছিল!

নেটফ্লিক্সের সদ্য প্রকাশিত টপ-১০ তালিকা অনুযায়ী, ‘স্কুইড গেম’ সিজন ৩ মুক্তির প্রথম তিন দিনেই ৬০.১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা একে প্ল্যাটফর্মটির ডেবিউ উইকেন্ডে সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত করেছে!

সদ্য মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার সিরিজটির চূড়ান্ত অধ্যায়টি ইতোমধ্যেই নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় নন-ইংরেজি টিভি সিরিজগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে। মাত্র তিন দিনের ডেটা নিয়েও এটি গ্লোবাল পারফর্মিং কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে, যেখানে আগের সিজনগুলো তুলনামূলক বেশি দিনের পরিসংখ্যান থেকে রেকর্ড গড়েছিল।

Banglabid

তুলনামূলকভাবে স্কুইড গেম এর সিজন ২, যা ২০২৩ সালের ডিসেম্বরে বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল, চার দিনে ৬৮ মিলিয়ন ভিউ অর্জন করে। সেটি ‘উইডনেসডে’ সিরিজকে টপকে রেকর্ড গড়েছিল, যা ২০২২ সালে প্রথম সপ্তাহে ৫০.১ মিলিয়ন ভিউ অর্জন করেছিল!

নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় নন-ইংরেজি সিরিজগুলোর তালিকায় এখনো শীর্ষে রয়েছে স্কুইড গেম সিজন-১। আর দ্বিতীয় স্থানে আছে সিরিজটির ‘সিজন ২’। এই তালিকায় আরও রয়েছে মানি হেইস্ট–এর ৩, ৪ ও ৫ নম্বর সিজন, লুপিন–এর প্রথম ও দ্বিতীয় সিজন, লা পালমা এবং হু কিলড সারা?–এর প্রথম সিজন!

এই মুহূর্তে শুধুমাত্র তিন দিনের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকায় পরবর্তী সপ্তাহগুলোতে ‘স্কুইড গেম’ সিজন ৩ আরও উপরে উঠে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই শক্তিশালী শুরু আবারও প্রমাণ করে সিরিজটির বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও প্রভাব এখনো অটুট।

Reneta

২০২১ সালে প্রথম মুক্তির পর থেকেই ‘স্কুইড গেম’ নেটফ্লিক্স–এর জন্য একটি যুগান্তকারী সাফল্য, যা আন্তর্জাতিক কনটেন্টের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিজন ৩ ছিল এই গল্পের চূড়ান্ত পর্ব, যেখানে গি-হুন এর যাত্রার এক নাটকীয় ও মারাত্মক পরিসমাপ্তি টানা হয়েছে। –স্ক্রিন র‌্যান্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেটফ্লিক্সনেটফ্লিক্সে রেকর্ডমানি হেইস্টলা পালমালিড বিনোদনলুপিনসিনেমাসিরিজস্কুইড গেমহু কিলড সারা?
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT