বিনোদন

‘স্কুইড গেম’ তারকার বাড়িতে চোর!

চোরের মুখোশ পরিহিত ব্যক্তি, বাড়িতে চুরি করতে আসা সন্দেহজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি মুখোশ পরে বাড়িতে চুরি করতে আসছে, পেছনে একজন ব্যক্তি দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’ অভিনেতা লি বিয়ং হানের লস অ্যাঞ্জলেসের বাড়িতে চোর ঢুকেছিল। গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। তবে অভিনেতার এজেন্সি খবরটি জানিয়েছে সম্প্রতি।

লি বিয়ং হানের এজেন্সি বিএইচ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বাড়ির কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লি বিয়ং হানের যুক্তরাষ্ট্রের বাড়িতে চোর ঢুকেছিল। তবে কোনো ক্ষতি হয়নি।’

একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন স্লাইডিং গ্লাস ভেঙ্গে চোর ঢুকেছিল। ঘটনার সময় অভিনেতা বাড়িতে ছিলেন না।’

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত চলছে।

২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজনে গুরুত্বপূর্ণ চরিত্র ‘ফ্রন্ট ম্যান’ হিসেবে অভিনয় করেছেন লি বিয়ং হান।

বিষয়:স্কুইড গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…