চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পাই থ্রিলার গ্রাফিক নভেল ‘নিশাচর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন, শিল্প সাহিত্য
A A

হাজার হাজার বইয়ের সমাহার নিয়ে চলছে অমর একুশে বইমেলা। গল্প, কবিতা, উপন্যাসপ্রেমীদের বাইরে কমিক বইয়ে আসক্তদের জন্যে এসেছে গ্রাফিক নভেল ‘নিশাচর’। প্রকাশকের দাবি, এটি মেলায় একমাত্র স্পাই থ্রিলার গ্রাফিক নোবেল! পাওয়া যাচ্ছে, ৪৩৯ নং স্টলের সতীর্থ প্রকাশনীতে। 

বইটির কমিক এঁকেছেন ও লিখেছেন তৌহিদুল ইকবাল সম্পদ। ইতোপূর্বে তার ২৫টি পূর্ণাঙ্গ কমিক বই প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে তার সৃষ্ট দুর্জয় ও মারুফ পরিচিতি পেয়েছিল।

তৌহিদুল ইকবাল সম্পদ বলেন, “কমিক শুধুই বাচ্চাদের বই না, এটি বড়দের বইও। আগে পাঠক আর প্রকাশক উভয় মনে করতেন কমিক মানে হাসি ও রম্যরসের ছবিওয়ালা বই। কিন্তু ‘দুর্জয়’ আর ‘মারুফ’ সিরিজ সেই সব চিন্তাকে ভুল প্রমাণ করে।”

“রিয়েলিস্টিক ড্রয়িংয়ে সিরিয়াস গল্প নিয়ে বাংলাদেশি কমিক আর গ্রাফিক নভেলের যাত্রাটা আসলে এখান থেকেই শুরু। এর আগে কেউ এ ধরনের ড্রয়িং ও গল্প নিয়ে কমিক বা গ্রাফিক নভেল করার কথা চিন্তাও করেননি।”

এবার বইমেলায় তৌহিদুল ইকবাল সম্পদের ‘নিশাচর’ প্রকাশ করেছে ‘রঙ্গন’ প্রকাশনী। সম্পদ বলেন, রঙ্গনের প্রতিষ্ঠাতা প্রিয়াম আমার পাঠক ফ্যান। তার সঙ্গে আলাপে আলাপে ‘নিশাচর’ এক্সিকিউট করা। বইটি লিখতে সে সাহস যুগিয়েছে। নতুন এই ক্যারেক্টার নিয়ে ভেবে আঁকতে দেড় বছরের শ্রম দিতে হয়েছে। অবশেষে এবার বইমেলায় এসেছে স্পাই থ্রিলার কমিক ‘নিশাচর’।”

রঙ্গন’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক রফিকুর রহমান প্রিয়াম এবং তার সহকারী প্রকাশক নাহিদুল ইসলাম ইমন।

Reneta

প্রকাশক প্রিয়াম বলেন, বইমেলায় স্টলও পাইনি। সতীর্থ প্রকাশনীর সহায়তায় সেই স্টলে আমাদের বই পাওয়া যাচ্ছে। বইটি এসেছে মাত্র কদিন হলো।

এতো চড়া মূল্যের পরে পাঠকদের সাড়ায় কীভাবে এতো দ্রুত স্টক শেষ হচ্ছে আমাদের কাছে স্বপ্নের মতো লাগছে। সত্যি বলতে আমরা ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছি। আমাদের অভিজ্ঞতা, একটা বড় শ্রেণির পাঠক ওয়ার্ল্ড ক্লাস মানের বাংলাদেশি গ্রাফিক নোবেলের অপেক্ষায় ছিল।

বইমেলা ছাড়াও ৭৫০ টাকা মূল্যের ‘নিশাচর’ পাওয়া যাচ্ছে অনলাইন অর্ডার রকমারি, পিবিএস, লাটিম কমিক, বুকস স্ট্রিট এবং ধি-তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রাফিক নভেলগ্রাফিক্সনভেলনোবেলস্পাই থ্রিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

জুন ২২, ২০২৬

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র ‘হার‌মো‌নি ফেস্টিভ্যাল’ শেষ হ‌লো

জুন ২২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

জুন ২২, ২০২৬

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

জুন ২২, ২০২৬

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT