নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমে মনিকা চাকমার গোলের পর দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সাফে টানা দুবার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার বাফুফে ভবনে সাফজয়ী দলের সঙ্গে সাক্ষাত করবেন ক্রীড়া উপদেষ্টা।
সাফজয়ী মেয়েরা বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে দেশে ফিরবেন।







