জনপদ

দ্রুত সময়ে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প উপদেষ্টা ও সাংবাদিকরা একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, দেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কার কাজ চলছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।

এ সময় উপদেষ্টা আরও বলেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে উঠে। অন্যায় অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। আমাদের যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা ধংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধংস হয়ে গেছে। সারা দেশে কোন প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ-খবর নেন।

বিষয়:আদিলুর রহমান খান নির্বাচিত সরকার বিচার ব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…