বাংলা নববর্ষ উপলক্ষ্যে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব

চ্যানেল আই অনলাইন এর টেলিভিশন শো তৃতীয় মাত্রা এর আলোচনায় অতিথি ও উপস্থাপকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশেষ দিন মানেই চ্যানেল আই। বাংলা নববর্ষ বরণেও হচ্ছে না ব্যতিক্রম। এদিন দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠান। বৈশাখের প্রথম দিনে দেখা যাবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।
বিশেষ এই পর্বে বাংলা নববর্ষ নিয়ে আদ্যোপান্ত আলোচনা করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
বিশেষ তৃতীয় মাত্রার পর্বটি প্রচারিত হবে ১৪ এপ্রিল রাত ১ টা ও একই দিন সকাল ৯টা ৪৫ মিনিটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






