ডিমের উচ্চমূল্য রোধে মধ্যরাতে রাজধানীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত কয়েকদিনে ডিমের চড়া মূল্যের কারণ অনুসন্ধানে আজ ১১ আগস্ট শুক্রবার ভোর রাতে তেজগাঁও আড়তে এই বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এই সময় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করে কর্তৃপক্ষ। অভিযানের খবর পেয়ে অনেক দোকানিকে তাদের দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।







