চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং সিএমএসএমই (কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধের জন্য একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষক ও উদ্যোক্তারা আগস্ট মাসের কিস্তি ৩ মাস পরে পরিশোধ করতে পারবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ইউএনবির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ বা সমন্বয় করা কঠিন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলের ১ জুলাইয়ের বিদ্যমান অশ্রেণিকৃত (খেলাপি নয়) স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করার নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনা অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণগ্রহীতারা আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন।

সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সমন্বয়যোগ্য, সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ বৃদ্ধি করতে বলা হয়েছে নতুন নির্দেশনায়। এছাড়া বিলম্বে পরিশোধিত অর্থের ওপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ, অতিরিক্ত সুদ, অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় বা আরোপ করা যাবে না।

এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণ পরিশোধে বিশেষ সুযোগবন্যাবন্যায় ক্ষতিগ্রস্তবিশেষ সুযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতাল বিষয়ে যে নতুন বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT