জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, আধুনিক স্থাপনা ও সবুজ পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নর্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যারা এই সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






