চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে জাতীয় শোক দিবস পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২২
প্রবাস সংবাদ
A A

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্পেন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেছে। 

স্পেন আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রিদের হোটেল ইউরো স্টার এর হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিজভী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এইচ এম হারুন অর রশিদ। এরপর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহম্মদ সারওয়ার মাহমুদ তার বক্তব্যে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করার ওপর তাগিদ দেন।

দেশের অর্থনীতি কে সচল রাখতে বৈধ পন্থায় বেশী বেশী রেমিটেন্স পাঠাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

Reneta

সমাপনী বক্তব্যে স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন প্রধান অতিথি , বিশেষ অতিথি , স্পেন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ , সাংবাদিক সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , ১৫ আগস্টের সকল শহীদ এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিজভী আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসশোকাবহ আগস্ট ২০২২স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT