চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় ‘ডিপসিক’ ডাউনলোডে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
DeepSeek AI চ্যাটবটের স্ক্রিনশট, যেখানে ব্যবহারকারী প্রশ্ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়া গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘ডিপসিক’ অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি এই অ্যাপটিকে ডাউনলোড করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা পর্যবেক্ষণকারী সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে এবং জানিয়েছে যে, দেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মেনে চলা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হলে তবেই এআই মডেলটি সাউথ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য আবার উপলব্ধ হবে।

গত সপ্তাহে বিশ্বব্যাপী শিরোনাম হওয়ার পর ডিপসিক সাউথ কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা দশ লক্ষেরও বেশি ছাড়িয়ে যায়। তবে এর জনপ্রিয়তা বৃদ্ধির ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নজরদারি শুরু হয়, যারা গোপনীয়তা এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে অ্যাপটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সাউথ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ডিপসিক অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি সরকারি সংস্থা তাদের কর্মীদের কাজের ডিভাইসে চ্যাটবট ডাউনলোড করতে নিষেধাজ্ঞা জারি করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মোক ডিপসিককে “আঘাত” হিসেবে বর্ণনা করেছেন, যা এআই-এর বাইরেও দেশের শিল্পগুলোকে প্রভাবিত করতে পারে। নতুন ডাউনলোড স্থগিত করা সত্ত্বেও, যাদের ফোনে ইতিমধ্যেই ডিপসিক ইনস্টল রয়েছে তারা এটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন অথবা ডিপসিকের ওয়েবসাইটের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারবেন।

ট্যাগ: ডাউনলোডডিপসিকসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

পরবর্তী

কেন বউকে হত্যা করলো বরগুনার আবুল কালাম

পরবর্তী
বরগুনায় আবুল কালাম হত্যার ঘটনায় পুলিশ ও পরিবার সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন বউকে হত্যা করলো বরগুনার আবুল কালাম

জনসমাগমের মধ্যে শহীদ ও যোদ্ধাদের স্মরণে গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে নিহতরা 'জুলাই শহীদ', আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT