চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবার ফাইনালে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কতটা বছর পেরিয়ে গেলে ফাইনালের দেখা পাওয়া যায়? প্রশ্নটার উত্তর এখন ক্রিকেট বিশ্বের জানা। দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল। ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপা জয় থেকে একধাপ দূরে এইডেন মার্করামের দল।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ১১.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায়। প্রোটিয়ারা ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে বহুল কাঙ্ক্ষিত ফাইনালের টিকিট কাটে।

১৯৯২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলা সাউথ আফ্রিকা সেমিফাইনালে হেরে বেদনায় পুড়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপেও পথচলা ছিল না সহায়। অবশেষে নেলসন ম্যান্ডেলার দেশ হাসল। দীর্ঘ প্রতীক্ষা আর ধৈর্যের ফল পাওয়া দলটি প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নে এখন বিভোর।

ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার সেমিতে খেলেও সাউথ আফ্রিকা ফাইনালের দেখা পায়নি। ২০০৯ ও ২০১৪ সালে টি-টুয়েন্টির বিশ্বআসরে সেমিতে থামতে হয়। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিল না মার্করামবাহিনী। শিরোপা নির্ধারণী ম্যাচে বিজয়ী হলে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা।

স্বল্প রানে জয়ের লক্ষ্য তাড়ায় শুরুতে অবশ্য প্রোটিয়ারা ধাক্কা খায়। ফজলহক ফারুকির দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৫ রানে বোল্ড হন কুইন্টন ডি কক। পরের ওভারে বল হাতে নেন নাভিন-উল-হক। ওভারের চতুর্থ বলটি এইডেন মার্করামের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়। বিস্ময়করভাবে রাহমানুল্লাহ গুরবাজ রিভিউয়ের আবেদন না করায় বেঁচে যান সাউথ আফ্রিকা অধিনায়ক।

পাওয়ার প্লের ৬ ওভারে শান্ত মেজাজের ব্যাটিংয়ে বোর্ডে সাউথ আফ্রিকা তোলে ১ উইকেটে ৩৪ রান। জয়ের বন্দরে পৌঁছাতে দলটি তাড়াহুড়ো করেনি।

Reneta

রেজা হেনড্রিক্স ও মার্করামের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে একপেশে খেলায় অনায়াসে ফাইনালে পা রাখে সাউথ আফ্রিকা। হেনড্রিক্স ২৫ বলে ৩ চার ও এক ছক্কায় ২৫ এবং মার্করাম ২১ বলে ৪টি চারে ২৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা ওপেনিং ব্যর্থ হয় প্রোটিয়াদের বিপক্ষে। ১৬ রানে দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ শূন্য ও ইব্রাহিম জাদরান ২ রানে ফিরে গেলে চাপে পড়ে এশিয়ার দলটি।

এরপর আর কাজটা ঠিকঠাক করতে পারেননি কেউ। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে কেবল ২৮ রান সংগ্রহ করে ইতিহাসে প্রথমবার সেমিফাইনাল খেলা আফগানিস্তান।

বড় টুর্নামেন্টের স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে একে একে আউট হতে থাকে আফগান ব্যাটাররা। কেবল আজমাতুল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ১০ রান। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুঅঙ্কের ঘর। শেষপর্যন্ত ৫৬ রানে গুটিয়ে যায় ফাইনাল খেলার স্বপ্ন দেখা আফগানিস্তান।

সাউথ আফ্রিকার হয়ে স্পিন জাদু দেখান তাবরাইজ শামসি। ১.৩ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন এ বাঁহাতি। মার্কো জানসেন শিকার করেন ৩ উইকেট। রাবাদা ও নর্টজে নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনাললিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪সেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডকে ‘স্বাদহীন সস ফ্যাক্টরি’ বললেন টারান্টিনো

জুন ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT