ক্রিকেট

সেমিতে আফগানদের তিন বিব্রতকর রেকর্ড

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জমজমাট ম্যাচের প্রত্যাশা জাগানো আফগানিস্তানের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার সাক্ষী হয়ে থাকল টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিতে ওঠা দলটি ৫৬ রানে গুটিয়ে গেছে। বিব্রতকর তিন রেকর্ডের স্বাদ পেয়েছে রশিদ খানের দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে কোনো ম্যাচের সর্বনিম্ন স্কোরে অলআউট হয়েছে আফগানিস্তান। আগে কোনো দল একশ রানের নিচে গুটিয়ে যায়নি।

বিশ্বকাপ তো বটেই, টি-টুয়েন্টি ফরম্যাটে সব প্রতিযোগিতা মিলিয়েও নকআউট পর্বে কোনো খেলায় এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০২৩ সালের ডিসেম্বরে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন কাপের শেষ চারের লড়াইয়ে উগান্ডার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বতসোয়ানা।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেদের সবচেয়ে কম দলীয় রানে থেমে যাওয়ার রেকর্ডও গড়েছে আফগানরা। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে অলআউটের রেকর্ড ভেঙেছে তারা।

বিষয়:আফগানিস্তান২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাউথ আফ্রিকা২৪ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…