চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিকল্পনায় অটল থাকতে চেয়েছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দক্ষ ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা দলের সাথে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে আগে ব্যাটিংই নিতে চেয়েছিলেন এইডেন মার্করাম। আফগানিস্তানের কাছে টস হারায় সাউথ আফ্রিকাকে আগে বোলিংয়ে নামতে হয়। বিশ্বকাপের সেমিফাইনালে বারবার পরাজয়ের ভূত ঘাড় থেকে নামাতে জ্বলে ওঠেন প্রোটিয়া বোলাররা। প্রতিপক্ষ ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে জয়ের নায়ক বনে যান মার্কো জানসেন।

ম্যাচের প্রথম ওভারে রানের খাতা না খোলা রাহমানুল্লাহ গুরবাজকে ফেরান এ পেসার। নিজের দ্বিতীয় ওভারে গুলবাদিন নাইবের স্টাম্প ভেঙে দেন। নাঙ্গিয়াল খারোতি জানসেনের বলে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন।

৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা জানসেন। ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বআসরে অবশেষে ফাইনালের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। পথে দলটির পরিকল্পনা কেমন ছিল, সেটি জানালেন জানসেন।

‘অসাধারণ অনুভূতি। ছেলেরা সত্যিই ভালো খেলেছে, আমরা নিখুঁতভাবে কাজগুলো করেছি। আমরা শুধু নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চেয়েছিলাম।’

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যে বোলারদের সহায়তা করেছে, প্রোটিয়া পেসার সেটি বলতেও দ্বিধা করেননি। তার ভাষ্য, ‘উইকেট আমাদেরকে কাজ করার জন্য কিছু দিয়েছে। আমরা কাজটা সহজভাবে করতে চেয়েছিলাম।’

হ্যান্সি ক্রনিয়ে, শন পোলক, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিসরা যা পারেননি, সেটা করে দেখালেন এইডেন মার্করাম। সামনে থেকে দারুণভাবে নেতৃত্বভার সামলে সাউথ আফ্রিকাকে দুঃসহ বেদনার পথ পাড়ি দিয়ে শিরোপার একদম কাছে নিলেন।

Reneta

অধিনায়ককে নিয়ে তাই প্রশংসায় মাতছেন জানসেন। ফাইনালে যাওয়ার আনন্দটা উদযাপনের বার্তার সঙ্গে দিয়ে রাখলেন। বললেন, ‘একজন অধিনায়ক হিসেবে তিনি অসাধারণ। আমরা আজ রাতে উপভোগ করব এবং তারপর আবার আমাদের পথে এগোব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪জানসেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনাললিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪সেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT