চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ আগে সিরিজ জিতে ‘রোমাঞ্চিত’ উইন্ডিজ অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দলটি। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টি ৩০ রানে জিতেছে রোভম্যান পাওয়েল বাহিনী। ঘরের মাঠে সিরিজ জিতে দারুণ রোমাঞ্চিত ক্যারিবীয় অধিনায়ক।

ত্রিনিদাদে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সোমবার ভোরে টসে হেরে ব্যাটে নেমে ১৭৯ রান তোলে উইন্ডিজ। প্রথম ম্যাচে তাণ্ডব চালানো নিকোলাস পুরানের ব্যাট এদিন অনেকটাই শান্ত। বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে কার্যকর সম্মিলিত অবদানে ২০ ওভারে ১৭৯ রান তোলে ক্যারিবিয়ানরা।

রানতাড়ায় জয়ের পথে থাকলেও শেষে খেই হারিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়া দল। গত বিশ্বকাপের রানার্সআপ দলটি শেষ ৭ উইকেট হারায় ২০ রানের মধ্যে।

ম্যাচ শেষে ৩১ বর্ষী পাওয়েল বলেছেন, ‘পাওয়ার প্লের পর আমরা তাদের চাপে রাখতে পেরেছিলাম। কয়েকটি উইকেট দ্রুতই আমাদের খেলায় ফিরিয়ে আনে। টি-টুয়েন্টি ক্রিকেট সবকিছু খুব দ্রুত বদলে যেতে পারে। জয়ে আমি খুবই রোমাঞ্চিত। ব্র্যান্ডন কিং আমাদের এক নম্বর ওপেনার, এবং এত ভালো দলকে পরাজিত করা সবসময়ই আনন্দের।’

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ বুধবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরজত্রিনিদাদপাওয়েললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬

বিশ্বকাপে ব্যতিক্রমী আয়োজনে অভিভূত বিশিষ্টজনেরা

জুন ২৯, ২০২৬

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT