চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ব্যাটসম্যানের শট, বাংলাদেশি বোলার উইকেটের দিকে নজর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড

মেয়েদের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছে সাউথ আফ্রিকার মেয়েরা। ব্যাটিংয়ে নেমে লরা উলভার্টের ১৬৯ রানে ভর করে পাহাড় সমান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে মারিজানে ক্যাপ ৫ উইকেট শিকারে ইংলিশদের ১২৫ রানে হারিয়ে প্রথমবার ফাইনালের টিকিট কাটে আফ্রিকার দেশটি।

গৌহাটিতে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করে প্রোটিয়ারা। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

আগে ব্যাটে নামে প্রোটিয়াদের ওপেনিং জুটিতে আসে ১১৬ রান। লরার ১৪৩ বলের ১৬৯ রানে ছিল ২০টি চার ও ৪টি ছক্কা। আরেক ওপেনার তাজমিন ব্রিটস করেন ৬৫ বলে ৪৫ রান। মারিজানে ক্যাপ ৩৩ বলে করেন ৪২ রান। কোল ট্রায়ন ২৬ বলে অপরাজিত ৩৩ রান করেন।

দৌড়ে জয়ী ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ
সেঞ্চুরির পর লরা উলভার্ট
Banglabid

ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন নেন ৪টি উইকেট। লরেন বেল নেন ২টি উইকেট। ন্যাট স্ক্যাভার-ব্রান্ট নেন ১ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারের ব্যাট থেকে আসেনি কোন রান। ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক স্ক্যাভার-ব্রান্ট, ৭৬ বলে ৬৪ রান করেন তিনি। অ্যালিস ক্যাপস করেন ৭১ বলে ৫০ রান। ড্যানি ওয়াইট-হজ ৩১ বলে করেন ৩৪ রান। এছাড়া লিন্সে স্মিথ ৩৬ বলে করেন ২৭ রান।

South African women cricketers celebrating during a match. Channel i News - চ্যানেল আই নিউজ
৫ উইকেট শিকারি মারিজানে ক্যাপ

প্রোটিয়াদের হয়ে মারিজানে ক্যাপ ২০ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। নাদিন ডি ক্লার্ক নেন ২টি উইকেট। সুন লুস, ননকুলুলেকো মালবা এবং আয়াবোঙ্গা খাকা নেন ১টি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমিফাইনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কী চাইছেন ময়মনসিংহের ভোটাররা?

পরবর্তী

বিশেষ সহকারী ও উপ-প্রেস সচিবের বক্তব্য দুঃখজনক-অনভিপ্রেত: বিজিএমইএ

পরবর্তী

বিশেষ সহকারী ও উপ-প্রেস সচিবের বক্তব্য দুঃখজনক-অনভিপ্রেত: বিজিএমইএ

সাবেক বিবিসি সাংবাদিকের চোখে শেখ হাসিনার সাক্ষাতকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিবিসি সাংবাদিকের চোখে শেখ হাসিনার সাক্ষাতকার

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT