ক্রিকেট

দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিনটা সাউথ আফ্রিকার

ক্রিকেটার চট্টগ্রামে প্রথমদিনের ম্যাচে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার চট্টগ্রামে প্রথমদিনের ম্যাচে ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়ার মঞ্চ সাজিয়েছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের নাজেহাল করে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই সফরকারী। প্রথমদিনে প্রোটিয়াদের তিনশতাধিক রানের বিপরীতে টাইগারদের সাফল্য কেবল দুটি উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। প্রথমদিন শেষে ২ উইকেটে ৩০৭ রান তুলেছে সফরকারী দল। টনি ডি জর্জি ১৪১ রানে এবং ডেভিড বেডিংহাম ১৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

দিনের শুরু থেকেই দারুণ করেছে সাউথ আফ্রিকা। ১৮তম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে এইডেন মার্করামকে ফেরান তাইজুল। ৩৩ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েন ডি জর্জি ও ত্রিস্তান স্টাবস। সেঞ্চুরি তুলে নেন দুজনেই। শেষ বিকেলে স্টাবসকে ফেরান তাইজুল। ১০৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান। পরে বেডিংহামকে নিয়ে দিন শেষ করেন জর্জি।

তাইজুল ৩০ ওভার বল করে ১১০ রান খরচায় ২ উইকেট নেন। ২১ ওভারে ৯৫ রান খরচ করলেও কোনো সাফল্য পাননি মেহেদী হাসান মিরাজ।

বিষয়:চট্টগ্রাম টেস্ট জর্জি বাংলাদেশ সাউথ আফ্রিকা স্টাবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…