চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে আলো ছড়িয়ে শেষ বিকেলে ৪ উইকেট নেই প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ১১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে যদি শেষ বিকেলটা ঠিকঠাক কাটিয়ে দিতে পারত, দিনটা প্রোটিয়াদের বলা যেত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের দাপুটে বোলিংয়ে অজিদের দ্রুত গুটিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা। ব্যাটে নেমে একই পথে হেঁটেছে টেম্বা বাভুমার দলও। শেষ বিকেলে হারিয়েছে ৪ উইকেট।

লর্ডসে টসে জিতে অজিদের ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ৫৬.৪ ওভারে ২১২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ২২ ওভার ব্যাট করে প্রথমদিনের খেলা শেষ করেছে সাউথ আফ্রিকা। ৪৩ রানে হারিয়েছে ৪ ব্যাটার। ১৬৯ রানে পিছিয়ে থেকে টেম্বা বাভুমা ৩ রানে এবং ডেভিড বেডিংহ্যাম ৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

লর্ডসে প্রথমদিনে বোলারদের দাপট থাকল। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট তুলে নিয়েছেন তারা। মোট ৭৮.৪ ওভার বল করে খরচ করেছেন ২৫৫ রান। তৃতীয় সেশনে ৭ উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

২১২ রান সামনে রেখে ব্যাটে নেমে প্রথম ওভারে উইকেট হারায় সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ফিরে যান রানের খাতা খোলার আগেই। দ্রুতই আরও তিন ব্যাটারকে হারায় তারা। রায়ান রিকেলটন ১৬ রানে, উইয়ান মুল্ডার ৬ রানে এবং ত্রিস্তান স্টাবস ২ রানে ফিরে যান। ৩০ রানে চার উইকেট হারানোর পর বাভুমা ও বেডিংহ্যাম দিন শেষ করেন।

অজি পেসার মিচেল স্টার্ক ৭ ওভারে ১০ রান খরচ করে তুলে নিয়েছেন ২ উইকেট। জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে প্রথম সেশনে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজার শূন্য রানে ফেরার পর দ্রুত ফিরে যান তিনে নামা ক্যামেরন গ্রিন, ৪ রান করেন ৩ বলে। প্রথমবার টেস্টে ইনিংস শুরু করা মার্নাস লাবুশেনও ইনিংস লম্বা করতে পারেননি। ৫৬ বল খেলে ১৭ রান করে আউট হয়ে যান। স্টিভেন স্মিথ একপ্রান্ত আগলে রাখলেও মধাহ্ন বিরতির আগে ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেড করেন ১৩ বলে ১১ রান।

Reneta

৬৭ রানে চার উইকেট হারানোর পর বাউ ওয়েবস্টারকে নিয়ে দ্বিতীয় সেশনে ভালো শুরু এনে দেন স্মিথ। এই জুটিতে আসে ৭৯ রান। দলীয় ১৪৬ রানে ফিরে যান স্মিথ। অভিজ্ঞ স্মিথ করেন ১১২ বলে ৬৬ রান।

পরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় সেশন পার করেন ওয়েবস্টার। চা বিরতির আগে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯০ রান। বিরতির পর ধস নামে। ১৯২ রানে ফিরে যান অ্যালেক্স ক্যারি। অজি উইকেটরক্ষক ব্যাটার করেন ৩১ বলে ২৩ রান।

১৯৯ রানে সপ্তম উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। প্যাট কামিন্স ফিরে যান ১ রান করে। ২১০ রানে ওয়েবস্টার ফেরেন ৯২ বলে ৭২ রানের ইনিংস খেলে। এরপর দুই রান যোগ করতে আরও দুই উইকেট হারিয়ে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ১৫.৪ ওভার বল করে ৫১ রান খরচায় নেন ৫ উইকেট। টেস্টে এক ইনিংসে রাবাদার ১৭তম ফাইফার এটি। মার্কো জানসেন ১৪ ওভারে ৪৯ রান খরচায় নেন ৩ উইকেট। কেশভ মহারাজ ও এইডেন মার্করাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপরাবাদালর্ডসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT