চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ওপেনারের বিদায়, সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ ওভারে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন। ব্যাটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শুরু করেন উইকেট মেডেন ওভার দিয়ে। পরে সাবধনে রানতাড়ায় বিদায় নিয়েছেন অপর ওপেনার সৌম্য সরকারও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩৬ রান তাড়ায় নেমে ১৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ এবং মেহেদী হাসান মিরাজ ৪ রানে অপরাজিত আছেন। ১৪তম ওভারে স্লিপে মিরাজের সহজ ক্যাচ নিতে পারেননি মোহাম্মদ নবী।

১২তম ওভারের তৃতীয় বলে আজমতউল্লাহ ওমরজাইকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন শান্ত, বলের ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচ নিতে পারেননি উইকেটকিপার ইকরাম খিল। তিনি নিয়মিত উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের চোটে পরিবর্তিত হিসেবে মাঠে নেমেছেন।

Banglabid

পরের বলে সৌম্য সরকারের লেগ বিফোরের আবেদন করে আফগানিস্তান, আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন হাসমতউল্লাহ শহিদী। বল লেগস্টাম্পের বাইরে পড়ায় নষ্ট হয় রিভিউ। পরের বলে অবশ্য তুলে মারতে গিয়ে সৌম্য বাউন্ডারির কাছে ক্যাচ দেন ফজলহক ফারুকীর হাতে, ৪৫ বল খেলে ৩৩ রান আসে তার থেকে।

চ্যালেঞ্জিং স্কোরের পেছনে ছুটতে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারে গজনফারের প্রথম বল বুঝতেই পারেননি তামিম। ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন এ ব্যাটার, করেন মাত্র ৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গজনফারতামিমবাংলাদেশমিরাজশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT