বিনোদন

১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাচ্ছে সোলস

এ সফরে থাকছেন না সোলসের জৈষ্ঠ্য সদস্য গায়ক নাসিম আলী খান

চারজন পুরুষের পোর্ট্রেট, পেশাদার পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন পুরুষের পোর্ট্রেট, পেশাদার পরিবেশে, বিভিন্ন অভিব্যক্তি সহ, কালো পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। আগামী ১০ এপ্রিল সোলস টিমের সদস্যরা ৫০ বছর উদযাপন করতে দেশটির উদ্দেশে যাত্রা করবেন।

এরই মধ্যে সোলস ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের বিষয়ে প্রচারণা শুরু করে দিয়েছে। তবে এই সফরে টিমে থাকছেন না সোলসের জৈষ্ঠ্য সদস্য গায়ক নাসিম আলী খান।

সোলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফরে থাকছেন না তিনি।

বিষয়টি নিয়ে সোলস ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই।

জানা গেছে, এবারের যুক্তরাষ্ট্রের সফরে ২০টি শোতে পারফর্ম করবে সোলস। এ কারণে দিনরাত স্টুডিতে চলছে রিহার্সেল। এছাড়া ঈদ উপলক্ষে সোলস ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে।

এদিকে আগামী ১ এপ্রিল লন্ডনে যাবেন পার্থ বড়ুয়া।  সেখান থেকেই যুক্তরাষ্ট্রে সোলস টিমের সঙ্গে যোগ দিবেন এই গায়ক।

বিষয়:গানের দল পার্থ বড়ুয়া ব্যান্ড যুক্তরাষ্ট্র সোলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…